শ্যামনগর প্রতিনিধ : শ্যামনগরে অসহায় কৃষকের জমির ধান কেটে কৃৃষকের বাড়িতে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার’র মেজো পুত্র সাইয়েদ বিন রাজিব সহ ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা। ধান নষ্ট হয়ে যেতে থাকায় সোমবার (২০ এপ্রিল) সকালে শ্রমিক সংকটে এক প্রান্তিক কৃষকের ১ বিঘা জমির ধান কেটে কৃষকের বাড়িতে দিয়ে আসেন এই মানবিক যোদ্ধারা। এ সময় এই প্রান্তিক কৃষক আবেগ প্লুত হয়ে পড়েন।এমপি পুত্র সাইয়েদ বিন রাজিবের নেতৃত্বে সদর যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, মহসিন কলেজ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান, এমপি ভ্রাতুষ্পুত্র ফেরদাউস সহ ছাত্রলীগ যুবলীগের কর্মীরা ধান কেটে কৃষকের বাড়িতে নিয়ে যান। বিগত কয়েকদিন আগে সাংসদ জগলুল হায়দারকে কৃষককে আগ্রহ বাড়াতে কৃষকের সাথে মাঠে ধান কাটতে নেমে পড়েন যা নেট দুনিয়ায় ভাইরাল হয়। তার কিছুদিন পরেই তার পুত্রের এমন কাজে সন্তোষ প্রকাশ করেছেন সুধী মহল। স্থানীয়রা জানায়, এমপি পুত্র সাইয়েদ বিন রাজিব করোনা ক্রান্তিলগ্নে ঘরে থাকা অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের জন্য খাবারে ব্যবস্থা করছেন এবং বর্তমানে চলমান রয়েছে। রাজিব’র এই মানবিকতা দেখে এলাকার যুব সমাজ এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাড়াবে বলে মনে করেন স্থানীয়রা তথা এলাকার সুশীল সমাজের মানুষ’।
