ঢাকাSunday , 19 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


April 19, 2020 7:28 pm
Link Copied!
কেঁড়াগাছি (কলারোয়া, প্রতিনিধি : কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য  সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল ) সকাল থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা করেন, স্থানীয় যুবকদের সংগঠন কেঁড়াগাছি সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা।
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক কার্তিক চন্দ্র  মিত্রের অনুপ্রেরণায় , সভাপতি সাংবাদিক অহিদুজ্জামান খোকা, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, খায়রুল আলম কাজল, অর্থ সম্পাদক আ: রহমান সহ সংগঠনের সদস্য ও   স্থানীয়দের উদ্যোগে একটি ফান্ড গঠন করে , অসহায় দরিদ্র জনসাধারণের মাঝে চাল, আটা, আলু, ডাল ,সাবান সহ  প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত থেকে বিতরণে অংশ গ্রহণ করেন, কেঁড়াগাছি সমাজ কল্যাণ পরিষদ’র সভাপতি ও সীমান্ত প্রেসক্লাবের আহ্বায়ক মো. অহিদুজ্জামান, উপদেষ্টা  খায়রুল আলম (কাজল সরদার), সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আক্তারুজ্জামান, সাংবাদিক শফিকুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক হোসেন আলী, প্রিমিয়ার ছাত্র সংঘের কেঁড়াগাছি  ইউনিয়ন শাখার সভাপতি তৌহিদুজ্জানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় স্থানীয় হতদরিদ্র ও মধ্যবিত্ত ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হয়। উল্লেখ্য, ইতিপূর্বে কেড়াগাছি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কয়েকবার জনসচেতনতা মূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা, কাঁচা বাজারের সম্পসারণ, সীমান্তবর্তী এলাকায় জীবাণু নাশক ঔষধ ছিটানো সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।