ঢাকাSaturday , 18 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে আল্লাহর অস্তে সতর্ক ও সচেতন হই-এমপি রবি


April 18, 2020 6:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদূর্ভাবে সংকটকালীন সময়ে সাতক্ষীরা ভোমরা বন্দরের কর্মহীন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সামনে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী তুলে দেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে বাংলাদেশকে ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই ভোমরা বন্দর দিয়ে হাজার হাজার মানুষ বাংলাদেশে এসেছে। আমাদের জেলা সবচেয়ে করোনায় বেশি ঝুকিপূর্ণ। অথচ আপনারা করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে চলছেন না। করোনা ভাইরাস দূর্যোগ প্রতিরোধে বিভিন্ন দেশ হিমশিম খাচ্ছে। আপনাদের স্বার্থে, পরিবারের স্বার্থে ও আপনার এলাকার মানুষের স্বার্থে স্বাস্থ বিধি মেনে চলি। বেঁচে থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ও ঘরে অবস্থান করে আল্লাহর অস্তে করোনা প্রতিরোধে সতর্ক ও সচেতন হই।’

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ছাত্র নেতা শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১১৫৫)’র সভাপতি ও ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ভোমরা স্থল বন্দর গোডাউন শ্রমিক ইউনিয়ন (১১৫৯)’র সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ নেতা জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ভোমরা বন্দরের কর্মহীন ২০০ জন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে তালিকাভূক্ত বাকি শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।