নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মো.আবদুস সালামের নেতৃত্বে এসআই বিল্লাল হোসেন শেখ, এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিক্রির সময় কাদাকাটি এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন।
আটককৃতরা হলেন, তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোরশেদ শেখ, মৃত আব্দুর রশিদ শেখের ছেলে রুহুল আমিন শেখ ও মুড়াগাছা গ্রামের মৃত দূর্গাপদ মন্ডলের ছেলে পলাশ মন্ডল।
এ সময় তাদের হেফাজতে থাকা ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২২(৪)২০ নং একটি মামলা রুজু করে শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
