ঢাকাFriday , 17 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ৬০ বছরের বৃদ্ধ কর্তৃক ২ শিশুর যৌন হয়রানির অভিযোগ


April 17, 2020 10:42 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি : করোনা আতঙ্কের মধ্যেও পাটকেলঘাটায় ৬০ বছরের বৃদ্ধ কর্তৃক ২ শিশুর যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পাটকেলঘাটার গনেশপুর এলাকার মৃত কেরামত শেখের ছেলে আব্দুল জব্বার শেখ (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ‘ঘটনার দুই দিন পর শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পাটকেলঘাটা থানায় ওই নির্যাতিত ২ শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার পরে বিকেলে অভিযুক্ত জব্বারকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ এপ্রিল দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার গনেশপুর এলাকার আব্দুল জব্বার শেখ তার প্রতিবেশীর দুই শিশুকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, ‘দুই শিশুর মধ্যে এক শিশুর মা শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করে। বিকেলে আসামি আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।