ঢাকাWednesday , 15 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান করলো স্বেচ্ছাসেবকলীগ


April 15, 2020 1:25 pm
Link Copied!
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জেলা স্বেচ্ছাসেবকলীগের দিক নির্দেশনায়, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পৃষ্ঠপোষকতায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফের হাতে পিপিই তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক  ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সাধারন সম্পাদক বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী লোকমান কবির, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আব্দুর রব লিটুসহ দলীয় নেতৃবৃন্দ ।
পরে নেতৃবৃন্দরা সখিপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর চেয়ারম্যান আবু বকর গাজী,পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলামের দপ্তরে যেয়ে তাদের হাতে পিপিই তুলে দেন স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দরা ।
এ সময় উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারিতে পরিনত হয়েছে। এতে মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারি থেকে মানুষকে রক্ষা করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সেই কাজের সূত্র ধরে যারা কাজ করছেন তাদেরকে এই পিপিই প্রদান করা হচ্ছে।
সাতক্ষীরা তথা দেবহাটায় এখনো কোন করোনা রোগী সনাক্ত হয়নি জানিয়ে নেতৃবৃন্দ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানিয়ে এই মহামারি থেকে বাঁচতে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান। বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে না যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
এসময় নেতৃবৃন্দ জানান, যারা এই মহামারী উপেক্ষা করে কাজ করছে তাদের মাঝে পিপিই বিতরন অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।