ঢাকাWednesday , 15 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সাবেক চেয়ারম্যানের ক্রয়কৃত জমি দখলের চেষ্টা: পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা


April 15, 2020 7:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামের ক্রয়কৃত সম্পত্তি সংখ্যালঘুর দোহায় দিয়ে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। নিয়ম শৃঙ্খলা না মেনে পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখল চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানায় ভুক্তভোগী ওই সাবেক চেয়ারম্যান।

দেবহাটা সদর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম অভিযোগ করে জানান, ‘দেবহাটা সদরের মৃত অমূল্য রায়ের ছেলে নিমাই রায় এর ৩৫ শতক জমি ক্রয় করি। এরপর জমির পূর্বের মালিক নিমায় রায় কিছু অংশ বুঝিয়ে না দিয়ে আমার সাথে তালবাহানা শুরু করেন। এর প্রতিকার চেয়ে ২০১৭ সালে আমি আদালতে ৩০/১৭ মামলা দায়ের করি।

আদালত ১৬/৪/১৯ তারিখে মামলার রায়ে তাদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞ সহ ডিগ্রী প্রদান করেন। এরপর নিমাই রায় আপিল করলে সেটি পুন:রায় আদালত ২৭/২/২০২০ তারিখে রায় দেয়।

কিন্তু বুধবার (১৫ এপ্রিল) সকালে আদালতের রায় উপেক্ষা করে ঐ জমির কিছু অংশ দখল করার চেষ্টা করেন নিমাই ও তার স্ত্রী শিবানী রায়, মেয়ে সাথী রায় সহ পরিবারের অন্য সদস্যরা। আমি বাধা দিতে গেলে আমাকে খুন, জখম সহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় তারা’।

তিনি আরও জানান, ‘বিষয়টি নিয়ে আমি দেবহাটা থানার অফিসার ইনচার্জের সহযোগীতা চাইলে তিনি ফোর্স পাঠিয়ে শান্তিপূর্ণ পরিবেশের নির্দেশ দেয়। কিন্তু প্রশাসনের নির্দেশ না মেনে ঐ জমির কিছু অংশ দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি বিষয়টি নিয়ে পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি’।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ‘বিষয়টি জেনে আমি সাথে সাথে ব্যবস্থা গ্রহন করি। তবে শুনেছি পরে না কি তারা সব কিছু নিয়ম উপেক্ষা করে পুনরায় দখলের চেষ্টা চালাচ্ছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।