ঢাকাWednesday , 15 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় কর্মহীন ও দুস্থদের মধ্যে এএসপি ও ওসির উদ্যোগে ত্রাণ বিতরণ


April 15, 2020 8:08 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) বার এর নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধ ও সতর্কতা কার্যক্রম এবং করোনা ভাইরাসের কারণে ত্রাণ বিতরণ করেছেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় কর্মহীন ও অসহায় দুস্থ মানুষদের মাঝে ত্রাণের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দেবহাটা থানা এলাকার ৫টি ইউনিয়নের বাছাই করা অপেক্ষাকৃত গরীব ও অসহায় কর্মহীনদের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশনায় দিনহীন অসহায় কর্ম হারানো মানুষদের মধ্যে এই ত্রাণ তুলে দেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা।

এ সময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফসহ থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী এবং ওসি বিপ্লব কুমার সাহা করোনা ভাইরাসের কারনে কেউ ভয় বা আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারের আদেশ মেনে অকারণে কাউকে বাড়ির বাইরে না আসা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, বেশী করে পানি পান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। এমন এক দূর্যোগ মূহুর্তে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য তারা আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।