ঢাকাWednesday , 15 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনার সংক্রমণ রোধে কর্মহীন দিন মজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


April 15, 2020 4:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মোবাইল প্লাস ও সুমন এন্টার প্রাইজের পক্ষ থেকে প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি প্রতিরোধে গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টায় শহরের হোটেল টাইগার প্লাসে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বারবার সাবান অথবা হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধুতে হবে।’
এ সময় সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব মেনে করোনার প্রভাবে গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর ২০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোবাইল প্লাসের স্বত্বাধিকারী ও জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপন, সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন।

সাতক্ষীরায় করোনা ভাইরাস এর প্রভাবে গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে মোবাইল প্লাস ও সুমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠন দুটি।

বর্তমান করোনা পরিস্থিতি প্রতিরোধে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা। তাই কর্মহীন অসহায় মানুষের মাঝে সাতক্ষীরায় মোবাইল প্লাস ও সুমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।