ঢাকাTuesday , 14 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সংবাদ কর্মীদের খাদ্য সহায়তা দিলেন নাগরিক অধিকার উন্নয়ন সমম্বয় কমিটি


April 14, 2020 4:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে কর্মরত সাংবাদিকদের খাদ্য সহায়তা দিয়েছেন সাতক্ষীরা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটি। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় প্রেসক্লাবের হলরুমে সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কমিটির উপদেষ্টা সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় কমিটির অন্যতম উপদেষ্টা সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সাপ্তাহিক ইচ্ছে নদীর সম্পাদক মকসুমুল হাকিম হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সমাগ্রী গ্রহণ করেন নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি জি এম নুর ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান। জেলায় কর্মরত ২০ জন সংবাদকর্মীকে এ খাদ্যসহায়তা দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।