ডেস্ক রিপোর্ট : ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রূপান্তর পরিচালক সাইফুদ্দিন সবুজ এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রূপান্তর পরিবার। রূপান্তর সাইফুদ্দিন সবুজ এর অকাল মৃত্যুর জন্য সকলেই মর্মাহত। এমন এক সময়ে মৃত্যুটা এলো প্রিয়জনেরা চাইলেও লক ডাউন ভেঙ্গে শতশত মাইল পাড়ি দিয়ে দাফন প্রক্রিয়ায় অংশগ্রহন করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন রূপান্তর পরিবারের সদস্যরা। সদা হাস্যোজ্জল সাংবাদিক, রূপান্তরের যোগাযোগ ও উন্নয়ন – পরিচালক, রেডিও বাংলা অয়েভের সাবেক পরিচালক, রেডিও ভেরিতাসের পরিচালক, প্রকৃতি মিডিয়া এন্ড ফাউন্ডেশনের সিইও সাইফুদ্দিন সবুজ (৫০) ১৩ এপ্রিল রাত ৮টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
