ঢাকাTuesday , 14 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ী ইউনিয়ন যুবলীগের উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


April 14, 2020 4:54 pm
Link Copied!
ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে হত-দরিদ্র ১শ’ পরিবারের মাঝে চাল , ডাল , আলু ও লবণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ফিংড়ী ইউনিয়ন যুবলীগের উদ্দ্যোগে ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে হত-দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপির সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি কর্মহীন হয়ে পড়া দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের খাদ্য সংকট নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর। আপনারা আতঙ্কিত না হয়ে বরং সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করুন। খাদ্য নিয়ে ভাববেন না, আপনাদের বাড়িতে খাদ্য পৌঁছে যাবে’।
তিনি বলেন, বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেও বাসায় ফিরে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া বাইরের জেলা বা বিদেশ থেকে কেউ আসলে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে পরিবারের যেই যাবে তারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সংক্রমিত ব্যক্তির থেকে দুরে থাকতে হব’।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-সম্পাদক প্রভাষক ফিরোজ আহম্মেদ টুটুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।