ঢাকাMonday , 13 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ১০০ প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


April 13, 2020 4:36 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সারা দেশের ন্যায় শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যান সংস্থার ১শ’ জন প্রতিবন্ধী পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রতিবন্ধী কল্যান নাভারন অফিসের সামনে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সালেহ্ আহমেদ মিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন,

শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসনে, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাংবাদিক ইয়ানুর রহমান, সেলিম রেজা, ইউপি সদস্য জুলফিকার আলী, মোমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।