ঢাকাMonday , 13 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাধবকাটিতে খাদ্য-বান্ধবের চাউল বিক্রি না করে মজুদ: ৫০ হাজার টাকা জরিমানা


April 13, 2020 1:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের মাধবকাটিতে সরকারের খাদ্য-বান্ধবের ৫ হাজার ৮শ’ কেজি চাউল অস্বাস্থ্যকর পরিবেশে রাখার দায়ে ডিলার শফিউরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী উক্ত জরিমানা করেন। এ সময় এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার মাধবকাটি বাজার থেকে সরকারের খাদ্য বান্ধবের ৫ হাজার ৮শ’ কেজি (১শ’ ১৬ বস্তা) চাউল অস্বাস্থ্যকর পরিবেশে রাখার অভিযোগে ডিলার শফিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, ‘সরকারের খাদ্য বান্ধবের (কেজি প্রতি ১০ টাকা মূল্যের) ৫ হাজার ৮শ’ কেজি চাউল কার্ডধারী হত দরিদ্র গরীব মানুষের মাঝে না দিয়ে তিনি উক্ত চাউল গুলো অস্বাস্থ্যকর পরিবেশে (পশুপাখির খাদ্যের সাথে) রাখায় ডিলার শফিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, ‘উক্ত ব্যক্তির ডিলারশিপও বাতিলের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ও.এম.এস (খাদ্যবান্ধব কর্মসূচি) কমিটির সদস্য সচিবকে নির্দেশ দেয়া হয়েছে’। তবে, ডিলার শফিউর রহমান জানান, ‘ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দীন সরকারের খাদ্য বান্ধবের ১শ’ ৯৩ টি কার্ড তার কাছে মজুদ রাখায় তিনি এ চাউল গুলো বিতরণ করতে পারছেন না’।

এ বিষয়ে কথা বলতে ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দীনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।