ঢাকাSunday , 12 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যুব একাডেমি সাতক্ষীরা’র উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে টাটকা সবজি বিতরণ


April 12, 2020 6:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে কর্মহীন গৃহবন্দী ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে টাটকা সবজি বিতরণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে সাতক্ষীরা পৌর এলাকায় যুব একাডেমি সাতক্ষীরা’র চেয়ারম্যান মো. খলিলুল্লাহ ঝড়ু’র পক্ষ থেকে ও বর্ণমালা একাডেমি সাতক্ষীরা’র সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার ০৯টি ওয়ার্ডে শত শত পরিবারের মাঝে এ টাটকা সবজি বিতরণ করা হয়।

পৌরসভার বিভিন্ন এলাকায় সবজি ভর্তি ট্রাক নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে কর্মহীন গৃহবন্দী অসহায় খেটে খাওয়া পরিবারের মাঝে ২টি করে লাউ ও কেজি করে উচ্ছে বিতরণ করেন বর্ণমালা একাডেমির পরিচালক কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা।

এছাড়াও যুব একাডেমি সাতক্ষীরা’র চেয়ারম্যান মো. খলিলুল্লাহ ঝড়ু’র পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে কর্মহীন গৃহবন্দী অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে টাটকা সবজি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুব একাডেমি সাতক্ষীরা’র চেয়ারম্যান মো. খলিলুল্লাহ ঝড়ু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।