নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার ছলিমপুরে বিকট শব্দে বিস্ফোরনের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি খোরদো ফাঁড়ি পুলিশের সদস্যরা। যদিও স্থানীয় ব্যবসায়ীসহ এলাকাবাসীরা জানান, শনিবার বিকাল ৪টার দিকে ছলিমপুর বাজারে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরনের ঘটেছে। এ সময় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকান বন্ধ করে দেয়। এ ঘটনার পর রবিবারও বাজারের কিছু ব্যবসায়ী আতঙ্কে দোকান বন্ধ রেখেছেন। তাদের দাবি, স্থানীয় কিছু দুর্বত্ত অসাধু কাজের উদ্দ্যেশে এ ঘটনা ঘটিয়েছে।
দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান মাফে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ঘুরে এসেছি। খোরদো পুলিশ ফাঁড়ির সদস্যরা বিস্ফোরিত বস্তুটি কি ছিলো সেটি তদন্ত করছে। তিনি স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
এদিকে শনিবার দুপুর ১টার দিকে খোরদো পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মামুনুর রহমান জানান, ঘটনাটি আমরা তদন্ত করেছি। তবে. তিনি বোমা বিস্ফোরনের বিষয়টি মিথ্যা দাবি করে বলেন, ঘটনাস্থলে বোমা বিস্ফোরনের কোন আলামত পাওয়া যায়নি। এটা পটকা ফোটানোর শব্দ হতে পারে, তারপরও আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, বিকট শব্দটি বোমা নাকি পটকা বাজি কিংবা অন্য কিছুর সেটা অধিকতর তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
