দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানার পুলিশের তৎপরতায় উপজেলার মধ্যে অন্যতম বাজার গাজীরহাট মৎস্য সেড ও গাজীরহাট বাজারটি শিমুলিয়া স্কুলে স্থানান্তর করা হয়েছে। বিশে^র ন্যায় করোনা আতর্কের কারনে কাপছে সারা দেশের মানুষ। ইতিমধ্যে করোনা রোধকল্পে সরকার বিভিন্ন কাজ করছে। তারই আলোকে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের উপস্থিতিতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নেতৃত্বে থানার একদল পুলিশ সদস্য ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা শনিবার সকালে গাজীরহাট মৎস্য সেড ও গাজীরহাট বাজারটি পাশর্^বর্তী শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানান্তর করেছেন। পুলিশের এ ধরনের কাজকে সাধুবাদ জানিয়েছেন উপজেলাবাসী। পাশাপাশি উপজেলার সকল বাজার কোন ফাকা মাঠে বা ফাকা স্থানে স্থানান্তরের আহবান জানিয়েছেন উপজেলাবাসী। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা পর্যায়ক্রমে সকল গুরুত্বপূর্ন বাজার পাশর্^বর্তী ফাকা স্থানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
