ঢাকাSaturday , 11 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমি চাই না সাতক্ষীরার মানুষ না খেয়ে কষ্টে থাকুক -এমপি রবি


April 11, 2020 6:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সদরের ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানরা যদি দায়িত্ব নিয়ে কাজ করে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার দ্রæত রোধ করা সম্ভব। নিজে যেমন নিরাপত্তার কথা ভাবছেন তেমনি আপনার এলাকার জনগণের নিরাপত্তার কথাও ভাবতে হবে। সরকারি ত্রাণ সব জায়গায় এখনও পৌঁছায়নি। করোনার প্রভাবে কর্মহীন সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। আপনাদের ব্যক্তিগত উদ্যোগেও পারেন নিজ নিজ এলাকার কিছু মানুষের দায়িত্ব নিতে।

আমি সাতক্ষীরা সদর উপজেলার জন্য ৪২ মে.টন চাল ও নগত অর্থ বরাদ্দর ব্যবস্থা করেছি। এর পরেও বেশি বরাদ্দ আনার জন্য যোগাযোগ করছি। আমি চাই না আমার সাতক্ষীরার মানুষ না খেয়ে কষ্টে থাকুক। আল্লাহর অস্তে কোন রকম স্বজনপ্রীতি ও অনিয়ম যেন না হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে কে শত্রæ কে মিত্র সেটা বড় কথা নয়। বিবেকের দায়বদ্ধতা থেকে মানুষের পাশে থেকে সদরের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাজ করার আহবান জানান এমপি রবি।

এ সময় ইউপি চেয়ারম্যানরা স্বচ্ছতার মাধ্যমে এবং সকল অনিয়ম দূর্নীতির উর্দ্ধে থেকে কাজ করবে বলে আশ^াস প্রদান করেন।’ করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম,

ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।