নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়ছে। বর্তমানে ১৪ এপ্রিল পর্যন্ত আছে সাধারণ ছুটি। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সঙ্গে যুক্ত হবে ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এটি নিশ্চিত করেছে। সুত্রটি জানায়, আগামী ১৫ ও ১৬ এপ্রিল সাধারণ ছুটি থাকবে। এরপর ১৭ ও ১৮ এপ্রিল থাকবে সাপ্তাহিক ছুটি। পরে ১৯ থেকে ২৩ এপ্রিল থাকবে সাধারণ ছুটি। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে সেটা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। তৃতীয় দফায় ১২ ও ১৩ এপ্রিল ছুটি সাধারণ ছুটি আর পরদিন পহেলা বৈশাখের ছুটিও যুক্ত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
