ঢাকাFriday , 10 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে খোলপেটুয়া ও মরিচ্চাপ নদীর পানি বিপদ সীমা অতিক্রম


April 10, 2020 11:04 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে খোলপেটুয়া ও মরিচ্চাপ নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে বেড়িবাঁধ ছাপিয়ে যাওয়া কয়েকটি স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
আশাশুনি সদরে শহর রক্ষা কোন বেড়িবাঁধ না থাকায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা সদরের মরিচ্চাপ নদীর পানি বিভিন্ন দোকান ও বাসাবাড়ির মধ্য দিয়ে ভেতরে আসতে শুরু করে। এর মধ্যে দলিল লেখক স্বপন সরদারের সেরেস্তা ঘরের ভেতর দিয়ে প্রবেশ করে পিচের রাস্তা অতিক্রম করে থানা সংলগ্ন এলাকায় পৌঁছে যায়। জোয়ারে কৃষিব্যাংক মোড়ে কানাইলাল বিশ্বাসের বাসায় ও চলাচল হোটেলের রান্নাঘরে ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বারান্দায় লোনাপানি ঢুকে পড়ে।
এছাড়া মানিকখালী খেয়াঘাট সংলগ্ন এলাকায়ও রাস্তা ছাপিয়ে পানি ভেতরে প্রবেশ করার খবর পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা,ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও পিআইও সোহাগ খান এসব স্থান পরিদর্শন করেন এবং সদরের দুর্দশাগ্রস্ত দয়ারঘাট বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।