খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরায় বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস সংক্রমনরোধে খাজরা ইউনিয়নের গ্রাম পুলিশগন জনসচেতনতা,সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা, বাজার মনিটরিং, খেয়াঘাটগুলোতে নজরদারি, হোমকোরাইন্টাইন নিশ্চিত করাসহ নানাবিধ কাজে অগ্রনী ভূমিকা পালন করছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের নির্দেশনায় দফাদার গোলক বিহারী রায়ের নেতৃত্বে খাজরা বাজার মৎস্য সেট,চেউটিয়া মৎস্য সেটসহ আশপাশের এলাকায় করোনা ভাইরাস সংক্রমনরোধে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা যায়। বিকালে খাজরা বাজারের সাপ্তাহিক কাঁচা বাজারে সামজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্রেতা বিক্রেতাদের উৎসাহ প্রদান করতে দেখা যায়। এমনকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসহায়,দুঃস্থ্যদের বাড়িতে সরকারি ত্রান,বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে লাল ফ্লাগ উটানো সব কিছুই করতে দেখা যায়।
এ বিষয়ে দফাদার গোলক বিহারী রায় জানান, আমরা গ্রাম পুলিশ জীবনের নিরাপত্তার কথা না ভেবে জনগনের নিরাপত্তার দায়িত্ব পালন করছি। সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন।
