নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে করোনা প্রতিরোধে কর্মহীন খেটে খাওয়া মানুষগুলো আজ কাজ হারিয়ে বেকার, কর্মহীন। পরিবারের মুখে এক বেলা খাদ্য তুলে দেওয়াটা যেন তাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। এমনি এক দুঃসময়ে তাদের পাশে দাড়ালেন বেসরকারী সংস্থা “মিশন মহিলা উন্নয়ন সংস্থা”র কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মিশন মহিলা উন্নয়ন সংস্থার সহায়তায় উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামে ৫০ পরিবারের মাঝে খিচুড়ি সরবরাহ করেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ছকিনা পারভীন ও প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ। এসময় সংস্থার ভলেন্টিয়ারদের মাধ্যমে সঠিক নিরাপত্তা ও সামাজিক দূরত্ব বজায় রেখে সবার বাড়িত খাবার পৌছে দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
