শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সক্রমন রোধে জনসেচতনতা ও ঢাকা থেকে বাড়ী ফেরা মানুষদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণে দিকনির্দেশনাসহ আশাশুনির শ্রীউলায় কিছু বাড়ীতে লাল পতাকা টাঙানো হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীউলা এলাকায় করোনা মোকাবেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। অভিযান পরিচালনা কালে মঙ্গলবার রাতে ঢাকা থেকে আগতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার কঠোর নির্দেশনা প্রদান ও তাদের বাড়িতে লাল পতাকা লাগানো হয়েছে। অপরদিকে, শ্রীউলা বাজারে মুল্য তালিকা না থাকায় ১ ব্যবসায়ীকে ৫০০ টাকা এবং অহেতুক জনসমাগম করায় ২ জনকে ১ হাজার টাকা সহ মোট ৩ টি মামলায় ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
