ঢাকাWednesday , 8 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে শিক্ষক গ্রেফতার

admin
April 8, 2020 10:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি ও বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে ইন্দ্রজিত হাজারি নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ।

সে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের সুবোল হাজারীর ছেলে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ।

বুধবার (৮মার্চ) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে ইসলাম ধর্মের নামে মিথ্যা পোস্ট করে মুসলিমদের ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং আইন শৃঙ্খলার অবনতি সৃষ্টি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মোতাবেক ১১(৪)২০২০ মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।