কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭ ব্যবসায়ীকে ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন কৃষ্ণনগর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় কৃষ্ণনগর বাজারে ব্যবসায়ী জাঙ্গাগীর হোসেনকে ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী রুবেলকে ৫ হাজার টাকা, ইলেক্ট্রনিক্স পার্টস ব্যবসায়ী মাছুম বিল্লাহকে ৫ হাজার, চায়ের দোকানী বিষুকে ১ হাজার, জালাল হোসেনকে ৫শ’ টাকা, মহিউদ্দিনকে ৫শ’ টাকা, আলমগীর হোসেনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
এ সময় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, সাফিয়া পারভীন, এস আই গোবিন্দ, ইউপি সদস্য জবেদ আলী, আফছার আলী, নুরুল হক, রাশেদা খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
