কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেরার কৃষ্ণনগরে করোনা ভাইরাস এর কারনে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় ইউনিয়নের শাহাপুর এলাকায় ২য় বার এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা সমিতি সভাপতি খলিলউল্লাহ ঝুড়ু’র উদ্দ্যোগে ইকবাল মাসুদের সহযোগীতায় ইউনিয়নের করোনা ভাইরাস এর কারনে ঘরে থাকা অসহায় ২৭টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
