ঢাকাTuesday , 7 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর আসনের সাবেক এমপি এম এ জব্বার’র মৃত্যুতে এমপি রবির শোক


April 7, 2020 9:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম এ জব্বার গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ মেয়ে ও ৩ পুত্র সন্তানের জনক ছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থ জনিত কারণে ঢাকা বারিধারা’র বাসভবনে অবস্থান করছিলেন।
এম এ জব্বার’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। তিনি জাতীয় পার্টির একজন পরীক্ষিত নিবেদিত প্রাণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। জাতীয় পার্টি একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। এদিকে, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান রাজনীতিবিদ সবার প্রিয় এম এ জব্বার’র মৃত্যুতে সাতক্ষীরা জেলাসহ বাংলাদেশের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।