ঢাকাTuesday , 7 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রামনগর কমিউনিটি ক্লিনিকে সেবার মান বেড়েছে চলছে করোনা সচেতনতা


April 7, 2020 9:02 pm
Link Copied!

দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির কমিউনিটি ক্লিনিকে সাধারণ রোগীদের সেবার মান বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাস সতর্কতায় এলাকার গরিব ও অসহায় মানুষের মনে ছোট খাটো রোগ নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় এ কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত সিএইচসিপি সেবার মান বৃদ্ধি করেছেন। কোন মানুষ যেন সেবা নিতে এসে ফিরে না যায় সেজন্য তারা সময় জ্ঞান ভুলে অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। রমেছা বেগম (৫৪) জানালেন, তিনি গতকাল গায়ে হালকা জ্বর নিয়ে কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে যান। তিনি জানালেন সিএইচসিপি খুব যতœআত্তি করেই শুনলেন কি করে গা গরম হলো। সর্দি কাশি আছে কিনা। মারাত্মক অসুখ না তাই কয়েকটি বড়ি খেতে দিয়ে সিএইচসিপি তাকে বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। গৃহবধূ আয়েশা খাতুন (২৬) জানান, তিনি কমিউনিটি ক্লিনিকে মাতৃত্বকালীন জটিলতা নিয়ে সেবা নিতে এসেছিলেন। এখানকার কর্মরত সিএইচসিপি নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করে ব্যবস্থাপত্র দিয়েছেন। তিনি দ্রæত সেবা পেয়ে খুবই খুশি।
জানা গেছে, আশাশুনির দরগাহপুর ইউনিয়ানের রামনগর কমিউনিটি ক্লিনিকের নির্ধারিত সময় সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। করোনা ভাইরাস (কোভিড ১৯) মোকাবেলার মধ্যে মুখে মাস্ক হাতে গøাবস পরে ক্লিনিকের কর্মরত সিএইচসিপি তানিয়া ইয়াছমিন রোগীদের সেবা করে যাচ্ছেন। তিনি জানান সর্দি কাশি ছাড়া ক্লিনিকে যে ঔষধের বাজেট থাকে সব গুলো ঔষধ আছে। সাতক্ষীরা সিভিল সার্জেনের নির্দেশনায় শত কষ্ট হলেও আমিসহ আমার পেশায় যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন। এই কঠিন সময়ে আমরা যদি মানুষকে সেবা করতে হবে। কমিউনিটি ক্লিনিকে আসা সকল সেবাদানকারি রোগীদের করোনার লক্ষণ সম্পর্কে সচেতন করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।