ঢাকাMonday , 6 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান পুলিশ সুপারের

admin
April 6, 2020 9:50 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান (পিপিএমবার) বলেছেন, করোনা ভাইরাসের বিরুব প্রভাবে বিশ্ববাসী আজ আতংকিত। এই মহামারি কারোনায় অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মহা দুর্যোগে কর্মহীন বেকার মানুষের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের তিনি আহবান জানান। সোমবার দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে, অনলাইন পত্রিকা “দৈনিক সংকল্প”এর উদ্যোগে শহরের নিম্ন আয়ের মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ কালে পুলিশ সুপার এ কথা বলেন। সামাজিক দৃরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরনের কারনে তিনি আয়োজক কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, এই দুর্যোগ মোকাবেলা করার জন্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এই মুহুর্তে সাধারণ মানুষকে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহবান জানান। নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন দৈনিক সংকল্প সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, উপ-সম্পাদক কাজী শওকত হোসেন ময়না, সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক মোহাম্মদ আবু সায়ীদ, সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, যুগেরবার্তা পত্রিকার সম্পাদক আ.ন.ম আবু সাঈদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর জোৎস্না আরা, সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান, ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম, দৈনিক সংকল্পের মফস্বল বার্তা সম্পাদক ফেরদৌস আহমেদ, চিফ রিপোর্টার মেহেদি হাসান কাজল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।