ঢাকাMonday , 6 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


April 6, 2020 6:59 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে অসহায়, দরিদ্র, দুস্থ ও গরিব খেটে খাওয়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার ১ নং ওয়ার্ডের কাটিয়ায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম। এ সময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, মহিলা উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, নাগরিক অধিকার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদস্য মোহাম্মদ আবু সায়ীদ, আশরাফুল করিম ধনী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।