ঢাকাMonday , 6 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ধলবাড়িয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


April 6, 2020 8:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে কালিগঞ্জের ধলবাড়িয়ায় ২শ’ ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দুপুর থেকে ১০ টি মোটর সাইকেলে পৃথক পৃথকভাবে এসব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী ও সাধারণ সম্পাদক নাজমুছ শাহাদাত রাজা জানান, আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে কোভিড-১৯ নোভেল করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে নিয়ে আনবো। বর্তমানে আমাদের দেশে এই ভাইরাস দ্রæত গতিতে ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ী যারা বর্তমানে বাড়িতে অবস্থান করছে তাদেরকে বেঁছে নিয়ে ২শ’ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ পিস সাবান ও ১ টি মাস্ক প্যাকেজ আকারে বিতরণ করেছি। তারা আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক কোন প্রকার জটলা ছাড়াই দুপুর থেকে ১০ টি মোটর সাইকেলে আলাদা আলাদাভাবে প্রত্যোক বাড়িতে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।