ন্যাশনাল ডেস্ক : দেশে নতুন করে আরও ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মহাখালীতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে করোনা বিষয়ে আয়োজিত জরুরি সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এই নিয়ে দেশে মোট ১১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে ও ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, করোনা পরীক্ষায় ১ লাখ কিট ইতোমধ্যে দেশে চলে এসেছে। আরও কিছু আসছে। চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া করোনা চিকিৎসায় জেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ডসহ বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
