ঢাকাMonday , 6 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে করোনা ভাইরাস মোকাবেলায় মতবিনিময় সভা


April 6, 2020 7:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সতর্ক থেকে সামাজিক দুরত্ব বজায় রাখা, ত্রাণ প্রাপ্তদের বাড়িতে থাকা নিশ্চিত করণ, অহেতুক ঘোরাফেরা করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও বিভিন্ন ইউনিয়নে সিপিপির কর্মীর মাধ্যমে সতর্কতা মূলক মাইকিং করা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সোহাগ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি অফিসার রাজিবুল হাসান, যুব উন্নয়ন অফিসার আজিজুল হক, মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার জাহাঙ্গীর আলম, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডল, প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, স.ম সেলিম রেজা মিলন, প্রভাষক ম. মোনায়েম হোসেন, আ.ব.ম মোছাদ্দেক, আব্দুল আলিম মোল্যা, আব্দুল বাছেত হারুন চৌধুরী ও সিপিপি টিম লিডারবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।