ঢাকাSunday , 5 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরের প্রাণ সায়ের এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ


April 5, 2020 8:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর প্রাণ সায়ের এলাকায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকাল ৩টায় প্রাণ সায়ের এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলার কাজী ফিরোজ হাসান। সরকারি বরাদ্দকৃত ও সাতক্ষীরা পৌরসভার নিজস্ব বরাদ্দকৃত অর্থায়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের প্রাণ সায়ের এলাকায় ১শ’ ৩৫টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলার অনিমা রাণী মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও শহিদুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।