ঢাকাSunday , 5 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা পজিটিভ রোগীদের চিকিৎসা ডক্টরস ডরমিটরিতে: সন্দেহভাজনদের মেডিকেলের ৬ তলায়


April 5, 2020 8:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা পজিটিভ রোগীদের ডক্টরস ডরমিটরিতে আলাদাভাবে চিকিৎসা দেয়া হবে। এছাড়া করোনা সন্দেহভাজন রোগীদের আইসোলেশনের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজের ৬তলা ব্যবহৃত হবে। আইসিইউ ইউনিট পরিচালনার জন্য ডাক্তার, নার্স এবং স্টাফদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে। রোববার (৫ মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে অনুষ্ঠিত এক জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।