ঢাকাFriday , 3 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


April 3, 2020 9:01 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপদ দূরত্ব অমান্যকারী ৩ ব্যক্তিসহ এক পাঁজা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা আশাশুনি সদর ইউনিয়ন, বুধহাটা ইউনিয়নের বেউলা বাজার ও বুধহাটা বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পাইথালী বাজারে ঔষধের দোকানে সামাজিক দূরত্ব অমান্য করায় ব্যবসায়ীকে ১ হাজার টাকা, বুধহাটা বাজারে পান ব্যবসায়ীকে একই অপরাধে ২০০ টাকা এবং রাস্তায় এক মোটর সাইকেল চালককে হেলমেট না থাকায় ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামে আবু বক্কর মোড়লের ছেলে আব্দুল গফুর মোড়ল অবৈধ ভাবে ইটের পাঁজা পোড়ানোর দায়ে তাকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করে ইট পোড়াবেন না মর্মে পাঁজা মালিকের অঙ্গীকার গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।