ঢাকাThursday , 2 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিএনপি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

admin
April 2, 2020 9:18 pm
Link Copied!

শ্যামনগর অফিস : শ্যামনগরে করোনা ভাইরাসের কারণে নিজ বাড়িতে অবস্থানরত কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় ঈশ্বরীপুর হাটে এ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্যামনগরের ১২টি ইউনিয়নের ২শ’ কর্মহীন অসহায় ও নিæবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, লবণ ও হাত ধোয়ার জন্য ক্ষার যুক্ত সাবান তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি (জেলা বিএনপি’র সদস্য) জিএম মাসুদুল আলম, উপজেলা বিএনপি সহ-সভাপতি লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবীর, যুগ্ম-সাধারণ সম্পাদক আশেক-ই-ইলাহী মুন্না (জেলা বিএনপি’র সদস্য), সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নুরজাহান পারভীন ঝর্ণা, যুবদল সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, শ্রমিক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম আঙ্গুর, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল হাসান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।