সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়ংকর মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহŸান জানিয়েছেন। নাগরিক কমিটির নেতৃবৃন্দ কর্মহীন পরিবারের মাঝে সরকারি বেসরকারি ও বিত্তবানসহ বিভিন্ন পর্যায় থেকে ত্রাণ সহায়তা বিতরণে সমন্বয় সাধনের জন্য জেলা প্রশাসনের প্রতি আহŸান জানিয়েছেন। নেতৃবৃন্দ জেলার সকল পর্যায়ের ঘর মালিকদের প্রতি মার্চ মাস থেকে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত বাড়ি ভাড়া মওকুফ করার অনুরোধ জানিয়েছেন। একই সাথে হোটেল রেস্টুরেন্ট দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের এবং রিকশা ভ্যানসহ যন্ত্র চালিত যানবাহনের শ্রমিক ও ক্ষেত খামারে খেটে খাওয়া দিনমজুরদের তালিকা তৈরি করে তাদেরকে নিয়মিত সহায়তা করার পাশাপাশি রেসনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন। নাগরিক কমিটির নেতৃবৃন্দ করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারণে বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করেন। এ কারণে করোনা ভাইরাস ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের সু-চিকিৎসার দাবি জানিয়েছেন। নাগরিক কমিটির নেতৃবৃন্দ খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের কারণে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা যাতে ব্যাহত না হয় এবং পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করার জন্য সকলের প্রতি আহŸান জানিয়েছেন। বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠিত নাগরিক কমিটির এক সভায় পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ আহŸান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহŸায়ক মো. আনিসুর রহিম। বক্তব্য রাখেন, জেলা বাসদের সংগঠক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, অ্যাড. খগেন্দ্র নাথ মন্ডল, নিত্যনন্দ সরকার, জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, আশরাফ সরদার, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন, গণ-ফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবলু, ওয়ার্কার্স পার্টির মকবুল হোসেন, স্বদেশের নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, উত্তরণের অ্যাড. মুনির উদ্দিন, সুশীলনের শেখ মনিরুজ্জামান প্রমুখ। সভা পরিচালনা করেন সদস্য সচিব আবুল কালাম আজাদ। প্রেস বিজ্ঞপ্তি
