খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাজরা আঞ্চলিক কমান্ড কার্যালয়ের সামনে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রদ্বীপ কুমার চক্রবর্তীর সঞ্চলনায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালাল মোড়ল, হযরত আলী, সনাতন মন্ডল, গ্রাম পুলিশগণ। এ দিন ১০জন অন্ধ, প্রতিবন্ধী, দুস্থ কর্মহীন ব্যক্তিদের চাল, ডাল, সাবান, তেল ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
