ঢাকাMonday , 30 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা শহরে জনসমাগম কমাতে পিটিআই মাঠে আংশিক কাঁচাবাজার স্থানান্তর

admin
March 30, 2020 12:33 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমন রোধে এবং জনসমাগম কমাতে আজ সকাল থেকে সাতক্ষীরা শহরের বৃহৎ পাইকারি ও খুচরা বাজার সুলতানপুর বড়বাজারের আংশিক খুচরা কাঁচামালের বাজার স্থানান্তর করে শহরের পিটিআই মাঠে বসানো হয়েছে।
সকালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপস্থিত থেকে নতুন এই বাজারের কার্যক্রম শুরু করেন। এসময় নেজারত ডেপুটি কালেক্টর স্বজল মোল্যা, কাউন্সিলর ফিরোজ হোসেন ও স্বেচ্ছা সেবকরা উপস্থিত থেকে মাইকিং করে নিরাপদ দুরত্ব বজায় রাখার নির্দেশনা দেন।
এখানে সবজিসহ কাঁচামালের দোকান নির্দিষ্ট দূরত্বে বসবে এবং ক্রেতারাও নির্দিষ্ট দূরত্বে থেকে পণ্য ক্রয় করবেন। একজনের সংস্পর্শে আরেকজন যাতে সংক্রমিত না হয় সেজন্য প্রতিটি দোকানের সামনে সাদা গোলাকৃত করা হয়েছে। এই গোল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় বিক্রয় হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।