ঢাকাMonday , 30 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আশাশুনিতে খোলপেটুয়ার বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন

admin
March 30, 2020 12:26 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে খোলপেটুয়া নদীর অন্তত দেড়শ ফুট বেড়িবাধ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রতাপনগরের কোলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হলেও পানি বন্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের তড়িৎ পদক্ষেপে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে প্রতাপনগরের কোলা পয়েন্টে এই ভাঙন দেখা দেয়।

স্থানীয়রা জানান, রাতে প্রবল জোয়ারের চাপে কোলার জরাজীর্ণ বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের উদ্যোগে সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাৎক্ষণিক বালির বস্তা, মাটি ও বাশ দিয়ে বাধতে সক্ষম হওয়ায় ও ভাটা শুরু হওয়ায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, খবর পেয়ে সকালে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেরা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রবর্তী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা ভাঙনকবলিত বেড়িবাধ পরিদর্শন করেছেন।

আশাশুনি উপজেরা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রবর্তী জানান, ভাঙন কবলিত বেড়িবাধ সংস্কারের কাজ চলছে। একটি জোয়ার পার করতে পারলে আর কোন ভয় থাকবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।