ঢাকাSunday , 29 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লক ডাউনে সাতক্ষীরার মানুষের পাশে জেলা ছাত্রলীগ


March 29, 2020 8:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে গরীব দুঃখী, দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নোভেল করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধের অংশ হিসেবে, সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের মাঝেও কর্মতৎপরতা পরিলক্ষিত হয়েছে। কয়েক মাস আগে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের কমিটি না থাকা সত্ত্বেও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান (শোভন), সাতক্ষীরা সরকারি কলেজের সিনিয়র সহ- সভাপতি কাজী সাদিক (দ্বীপ), ছাত্রলীগ কর্মী আজমীর হোসেন ফারিব, কাজী হাসিম উদ্দীন হিমেল, শেখ সালমান হাসান, শেখ মুরাদ হাসান সাধারণ মানুষের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের নিজস্ব উদ্যোগে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ৩ কেজি ডাউল দরিদ্র ২০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক জামান সাহেদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের সেবায় নিয়োজিত কিনা এটা সাতক্ষীরার সাধারণ মানুষের বিবেকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।