ঢাকাSunday , 29 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেটে খাওয়া মানুষের পাশে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ


March 29, 2020 7:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসে সাধারণ মানুষের ক্রান্তিকালে খেটে খাওয়া অসহায় ছিন্নমূল পরিবারের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতার হাত প্রসারিত করে চলেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে হাসান পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় রোববার (২৯ মার্চ) শহরের সুলতানপুর আতির আমবাগান এলাকায় ১শ’ অসহায় পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করেছেন ওই সাবেক ছাত্রনেতা।

এ সময় সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, ওয়াহিদ পারভেজ’র সহধর্মীনি ঝর্ণা ওয়াহিদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জহুরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, যুবলীগ নেতা শেখ নিয়াজ মাহমুদ বিমান, কাজী নজরুল ইসলাম (বাবু), জেলা ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাহমুদ (মমিন), রিপন, তানভীর কবির রবিন, আব্দুল্লাহ আল মামুন, আশিক রেজা, অপু, ইমন, সালমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জিএম ওয়াহিদ পারভেজ জানান, ‘কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে অসহায় খেটে খাওয়া পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে গত দুই দিনে ৪শ’ পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আজও ১শ’ বাড়িতে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। পাশাপাশি করোনা মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। তাছাড়া হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।