ঢাকাWednesday , 25 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচারাভিযান


March 25, 2020 9:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘরের বাহিরে না বের হয় সে বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন। একই সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ও ঔষধের দোকান ছাড়া বাকি অন্যান্য দোকানদের তাদের দোকান বন্ধ রাখার আহ্বন জানান। এছাড়া সকল ধরনের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণ-জমায়েত নিষিদ্ধ করার জন্য ঘোষণা দেন।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ‘করোনা একটি ছোঁয়াচে ভাইরাস। তাই এই ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে সকলকে সতর্ক থাকতে হবে। প্রাথমিকভাবে সকলকে সতর্ক করা হয়েছে। যদি কেউ এ নির্দেশ অমান্য করেন তাহলে পুলিশ আজ থেকে তাদের উপর মৃদু অ্যাকশনে যেতে বাধ্য হবেন’। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর সার্কেল মীর্জা সালাউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জামিরুল ইসলাম, বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।