ঢাকাTuesday , 24 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সঠিকভাবে স্বাস্থ্য বিধি মেনে সচেতন হলেই করোনা প্রতিরোধ সম্ভব- জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম


March 24, 2020 9:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসাধারণের মাঝে বিভিন্ন সামগ্রী ও সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে বিভিন্ন সামগ্রী ও সতর্কীকরণ লিফলেট বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘জেলার নি¤œবিত্ত অসহায় মানুষদের করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা পরিষদ পাশে দাঁড়িয়েছে। এই ভাইরাসের কোন প্রতিষেধক নেই। করোনা ভাইরাস প্রতিরোধে সঠিকভাবে স্বাস্থ্য বিধি মেনে সাবধানতা অবলম্বন করে সচেতন হলেই প্রতিরোধ সম্ভব। করোনা ভাইরাস প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’

এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মাস্ক, ডেটল সাবান ও করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমানসহ জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।