ঢাকাTuesday , 24 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে বিদেশ ফেরত ব্যক্তির বাড়িতে লাল পতাকা


March 24, 2020 10:01 pm
Link Copied!

মো: আশিকুর রহমান, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার আটুলিয়া ইউনিয়ন বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী নির্দেশনায় মঙ্গলবার (২৪মার্চ) সকাল থেকেই এই পতাকা উত্তোলন সহ জনগনকে সচেতনতা করা হয়। এসময় তিনি বিদেশ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ করেন। এছাড়া তাদেরকে ১৪ দিনের জন্য কারো সাথে মেলামেশা ও বাইরে কোথাও না বেরনোর নির্দেশ দেন। আটুলিয়া করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক সেচ্ছাসেবী টিমের সদস্যরা বিদেশ ফেরত জনসাধারণ কে কোয়ারেন্টাইনে থাকার আহবান জানান। সাথে সাথে তাদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়ে প্রতিবেশীদেরকে সচেতন করা হচ্ছে। এসময় আটুলিয়া করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক সেচ্ছাসেবী টিমের আহবায়ক এস.এম. আবির হাসান, সদস্য সচিব মো: আশিকুর রহমানসহ সদস্য ইয়াছিন আরাফাত, রমজান হোসেন সাগর, আব্দুল্লাহ-আল-ওমরান, মুজিবুল হক ও সিডিও ইয়ুথ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। সদস্যদের সার্বিক সহযোগীতায় হোমকোয়ারান্টাইনে ঘরে থাকা ব্যেক্তিদের সিল মারা ও পতাকা উত্তোলন করে জনসম্মুখে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।