প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে করোনা ভাইরাস মোকাবেলায় জরুরী মতবিনিময় সভা ও ইউনিয়ন মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান (ভারপ্রাপ্ত), এসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই কবির হোসেন, শিক্ষকবৃন্দ, ইউনিয়ন ভূমি অফিস, কৃষি অফিস, পরিকল্পনা অফিস, এনজিও’র সদস্যবৃন্দ, সকল ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন। সভায় প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রতিরোধে বিদেশ ফেরত ব্যক্তিরা হোম কোয়ারেন্টিন মানছেন কি না ও বিভিন্ন অজুহাতে বাজারের অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়াচ্ছে কি না তা মনিটরিং করতে বিষদ আলোচনা হয়। আলোচনা শেষে বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ, বাজার মনিটরিং ও বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে সাইনবোর্ড ও লাল পতাকা চিহ্নিত করা হয়।
