ঢাকাTuesday , 24 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ঠেকাতে লঞ্চ-ট্রেনও বন্ধ ঘোষণা


March 24, 2020 1:48 pm
Link Copied!

ন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে বাস-ট্রেন-লঞ্চ বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ মঙ্গলবার থেকে সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২৬ মার্চ থেকে সকল ট্রেনের টিকিট বিক্রি বন্ধের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম।
এদিকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে যাত্রীবাহী নৌচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌ-পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জন নিরাপত্তার স্বার্থে আজ ২৪ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে লঞ্চ মালিকরাও একমত হয়েছেন। করোনা ভাইরাসের সংক্রামণরোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
অপরদিকে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের জন্য সারাদেশে গণ পরিবহন বন্ধ থাকবে। মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় তথ্য জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।