ঢাকাTuesday , 24 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে হোম কোয়ারেন্টিন ও বাজার মনিটরিংয়ে কঠোর ইউনিয়ন মনিটরিং কমিটি


March 24, 2020 10:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাস মোকাবেলায় ইউনিয়ন পর্যায়ে মনিটরিং কমিটির কর্মকর্তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ এবং বাজার মনিটরিংয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহন করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা তার কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। পরে তিনি সবাইকে এ নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা করিমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, পরিসংখ্যান অফিসার শ্বশ্মাণ মÐল, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, সহকারি শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ইদ্রিস আলী প্রমুখ।
ইউএনও সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকাল ৩ টা থেকে একযোগে সকল ইউনিয়নে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মেম্বর, গ্রামপুলিশ, সিপিপি সদস্যবৃন্দ মনিটরিং কার্যক্রম পরিচালনা শুরু করেছে। ইউনিয়ন পর্যায়ের এ কমিটি সকল বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ ও বাসায় লাল ফ্লাগ টাঙানোসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে বাজার মনিটরিং করবে। ইতোমধ্যে আনুলিয়া, বড়দল, আশাশুনি, বুধহাটা, শ্রীউলা, শোভনালীসহ বিভিন্ন ইউনিয়নে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ীতে লাল ফ্লাগ উত্তলোন কারা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের নির্দেশনায় সকল চায়ের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরও ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন হাসপাতালে আসা রোগীদের করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেনতামূলক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। স্বাস্থ্য কর্মী ও ইউনিয়ন তদারকি কমিটিদের হোম কোয়ারেন্টাইন তদারকি করে অবহিত করতে বলেছি। করোনা ভাইরাস মোকাবেলায় কোন কর্মীর দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না।
এদিকে করোনা ভাইরাসের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বৃদ্ধি করায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা জানান-চাউল, তেল, পেঁয়াজ, আলুসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য যথেষ্ট পরিমানে মজুদ আছে। কেউ করোনা ভাইরাসকে পুঁজি করে ফায়দা লোটার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এঅভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।