ঢাকাMonday , 23 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে কালিগঞ্জের মৌতলায় সচেতনতামূলক প্রচার


March 23, 2020 9:58 pm
Link Copied!

মৌতলা (কালিগঞ্জ) প্রতিনিধি : করোনা প্রতিরোধে কালিগঞ্জের মৌতলায় সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে মৌতলা কাঁচা বাজারে ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একান্ত প্রয়োজন। বাইরে থেকে ঘরে আসলে, হাত-মুখ ভালোভাবে সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে। অযাচিত ভাবে মুখে, নাকে, চোখে হাত দেওয়া যাবে না। আমাদের বেশি বেশি পানি পান করতে হবে। অর্থাৎ এই রোগ থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, মৌতলা বাজারের অনেক ব্যবসায়ী এখনও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা করছে। যেটি খুবই দু:খ জনক। তাই অতি দ্রæত ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের নিকট আহŸান জানান তিনি। এ সময় ইউপি সচিব মহাসিন কবির, ইউপি সদস্য কাজী হাফিজ উদ্দিন বাবু, মশিউর রহমান পলাশ, মীর সালমান রহমান ডালিম, জিএম আকবার আলী, জিএম রবিউল ইসলাম, বাজার কমিটির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।